অনুশীলনে নেই রিশাদ, প্রথম ম্যাচে খেলা নিয়ে শঙ্কা
বুধবার শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ। সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। অসুস্থতার কারণে ম্যাচের আগেরদিন অনুশীলন করতে পারেননি লেগ স্পিনার রিশাদ হোসেন।
বুধবার শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ। সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। অসুস্থতার কারণে ম্যাচের আগেরদিন অনুশীলন করতে পারেননি লেগ স্পিনার রিশাদ হোসেন।
প্রায় ২০ বছর পর পঞ্চপাণ্ডব ছাড়া ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির পর অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের জায়গায় কারা খেলবেন তা নিয়েই চলছে জল্পনা কল্পনা। তবে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন সিনিয়র দুই ক্রিকেটারের জায়গা নিতে পারেন তিনি এবং লিটন দাস।
টেস্ট সিরিজ হারের ক্ষত এখনও তরতাজা। সেই স্মৃতি নিয়েই মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে মেহেদী হাসান মিরাজের দলকে সমীহই করছে শ্রীলঙ্কা। দলটির অধিনায়ক চারিথ আসালাঙ্কা মনে করিয়ে দিয়েছেন দুই দলের সর্বশেষ সিরিজে বাংলাদেশই জয় পেয়েছিল।
অস্ট্রেলিয়ায় এই বছরের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে যোগ দিচ্ছে বাংলাদেশ 'এ' দল। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মত এই সিরিজে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ 'এ' দল। তাদের সঙ্গে এই আসরে দেখা যাবে পাকিস্তানের 'এ' দল বা পাকিস্তান শাহীন্সকে। বিষয়টি নিশ্চিত করেছে নর্দার্ন টেরিটরি ক্রিকেট।
আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সাইমন টাফেলকে ৩ বছরের জন্য নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত দেশি আম্পায়াদের দক্ষতা বাড়াতে অস্ট্রেলিয়ার সাবেক এই আম্পায়ারের শরণাপন্ন হচ্ছে বাংলাদেশ।
বিপিএলের আগামী আসর কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে ছিল ধোঁয়াশা। বিপিএলের সম্ভাব্য শুরুর সময় নির্ধারণসহ বেশি কিছু এজেন্ডা নিয়ে আলোচনার জন্য রবিবার অনুষ্ঠিত হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা। সভা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হবে আগামী বিপিএল।
প্রায় ১৯ বছর আগে অ্যাওয়ার্ড নাইট আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেটার ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের সেরা পরফরমারদের অ্যাওয়ার্ড দেওয়ার রীতি চালু রাখতে পারেনি তারা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি বছরের ডিসেম্বরে। এই বিপিএলে যুক্ত হতে যাচ্ছে নতুন কিছু দলও। এর মধ্যে বিপিএলে 'নোয়াখালী রয়্যালস' নামে দল নিতে আবেদন জানিয়েছে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির নাম সায়ান্স গ্লোবাল।
২০১৫-২০১৬ মৌসুমে সবশেষ বরিশালের জেলা লিগ খেলেছেন কামরুল ইসলাম রাব্বি, সোহাগ গাজীর মতো ক্রিকেটাররা। ৮ বছরের বেশি সময় ধরে জেলা লিগ না হওয়ায় নিয়মিত খেলার সুযোগ হয়ে উঠছে না সেই অঞ্চলের ক্রিকেটারদের। আমিনুল ইসলাম বুলবুলের জানান, নিয়মিত লিগ না হওয়ায় অন্তত দেড়-দুই হাজার সম্ভাবনাময় ক্রিকেটার হারিয়ে গেছে। বরিশাল পরিদর্শনে গিয়ে নিজের বিব্রত হওয়ার কথাও জানিয়েছেন বিসিবি সভাপতি।
গ্লোবাল সুপার লিগ (জিএসএল) টি-টোয়েন্টির প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়ে বাজিমাত করে রংপুর রাইডার্স। শিরোপা ধরে রাখার অভিযানে সাকিব আল হাসানকে নিয়ে গায়ানায় যেতে চেয়েছিল তারা। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত বাংলাদেশের অধিনায়ককে ছাড়াই স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের পরিস্থিতি বিবেচনায় সাকিবকে দলে নেয়নি তারা।
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের প্রভাবে এশিয়া কাপ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। যদিও সেই সঙ্কট অনেকটাই কেটে গেছে। বিসিসিআইয়ের পক্ষ থেকেও জানানো হয়েছে তারা এশিয়া কাপে অংশ নেবে। এ নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই। গত কয়েকদিন ধরেই সনি স্পোর্টস নেটওয়ার্ক তাদের চ্যানেলগুলোয় এশিয়া কাপের বিজ্ঞাপন প্রচার করছে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরে খেলবে রংপুর রাইডার্স। বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে লড়াইয়ে দেখা যাবে হোবার্ট হারিকেন্স, সেন্ট্রাল স্টেজ, দুবাই ক্যাপিটালস এবং স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারির্সকে। এই আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বাড়তি চ্যালেঞ্জ থাকলেও শিরোপায় নজর দিচ্ছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।