কলম্বোতে খেলবেন মেহেদী, আগেই ঠিক করে রেখেছিলেন লিটন
বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অবিচ্ছেদ্য অংশ হলেও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ম্যাচে ছিলেন না শেখ মেহেদী। ডানহাতি অফ স্পিনারের জায়গায় ক্যান্ডি ও ডাম্বুলায় খেলেছেন মেহেদী হাসান মিরাজ। তবে সিরিজের শেষ ম্যাচে এসে মেহেদীকে একাদশে ফেরায়। নিজের প্রত্যাবর্তনের ম্যাচে ১১ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশকে জিতিয়ে হয়েছেন ম্যাচসেরা। সিরিজ জিতে লিটন দাস জানালেন, কলম্বোর উইকেট বিবেচনায় তারা আগেই ঠিক করে রেখেছিলেন তৃতীয় টি-টোয়েন্টিতে খেলবেন মেহেদী।