জাতীয় দলে ফেরার স্বপ্ন নাসিরের, দুষলেন আগের নির্বাচকদের
আইসিসির দেয়া নিষেধাজ্ঞা শেষে আবারও মাঠে ফিরেছেন নাসির হোসেন। সোমবার তিনি রূপগঞ্জ টাইগার্সের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন। বল হাতে দলের হয়ে অবদানও রেখেছেন তিনি। দীর্ঘদিন নিষেধাজ্ঞার কারণে ক্রিকেটের বাইরে থাকলেও এই অলরাউন্ডার এখনও স্বপ্ন দেখেন জাতীয় দলে ফেরার।