পাকিস্তান জানে, বাংলাদেশ কী কী চ্যালেঞ্জ দেবে
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে কয়েকদিন আগেই ঢাকায় এসেছে পাকিস্তান দল। এই সিরিজ খেলতে এসে বেশ সতর্ক পাকিস্তান দল। বাংলাদেশ দলকে মোটেই হালকাভাবে নিচ্ছেন না দলটির অধিনায়ক সালমান আঘা। ঘরের মাঠে বাংলাদেশকে বেশ শক্তিশালী মনে করছে পাকিস্তান।