বাংলাদেশ পরীক্ষায় ‘পাকিস্তানের প্রশ্ন’ পেতে পারে অস্ট্রেলিয়া, ধারণা ইংলিসের
প্রচণ্ড গরমের সঙ্গে মন্থর ও টার্নিং উইকেট। ভেন্যু বদলালেও উইকেটের চরিত্র বদলায়নি একটুও। স্পিন সহায়ক উইকেটে আরাফাত মিনহাস, আবরার আহমেদ, শাদাব খানদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হলো অস্ট্রেলিয়ার ব্যাটারদের। পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরে বাংলাদেশ সফরে আসছে সফরকারীরা। বাংলাদেশেও একই ধরনের কন্ডিশন, চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করেন জশ ইংলিস।