ঘরের মাঠে কোহলি-রোহিতকে বিদায়ী সংবর্ধনা দেবে অস্ট্রেলিয়া
২০২৫ সালের আইপিএল চলাকালে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ভারতের দুই অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। অবসরের সময় ভারতের কোনো টেস্ট ম্যাচ চলছিল না, এমনকি বোর্ড অন কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াও (বিসিসিআই) তাদের জন্য কোনো বিদায়ী ম্যাচের আয়োজন করেনি।