ডোয়ার্শিসকে ড্রেসিং রুমের পথ দেখিয়ে শাস্তি পেলেন বশ
আইসিসির আচরণবিধি লঙ্ঘন করে শাস্তি পেয়েছেন কর্বিন বশ। সাউথ আফ্রিকার এই অলরাউন্ডারকে একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে।
আইসিসির আচরণবিধি লঙ্ঘন করে শাস্তি পেয়েছেন কর্বিন বশ। সাউথ আফ্রিকার এই অলরাউন্ডারকে একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে।
টেস্ট ক্রিকেট নিয়ে অনিশ্চয়তা অনেক দিনের। অনেকেই মনে করেন সীমিত ওভারের ক্রিকেটের জনপ্রিয়তার কারণে অচিরেই বিলিন হতে পারে টেস্ট ক্রিকেট। তবে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার সিরিজটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে টেস্টের জনপ্রিয়তা ও উত্তেজনা আগের মতোই আছে।
ভালো শুরু পেলেও এইডেন মার্করাম, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, রায়ান রিকেলটনরা ফিরেছেন দ্রুতই। বাকিরাও খুব বেশি সুবিধা করে উঠতে পারেননি। তবে ডারউইনে অস্ট্রেলিয়ান বোলারদের উপর তাণ্ডব চালিয়ে ৪১ বলে সেঞ্চুরি তুলে নেন ডেওয়াল্ড ব্রেভিস। ৮ ছক্কা ও ১২ চারে ৫৬ বলে খেলেছেন অপরাজিত ১২৫ রানের ইনিংস। ব্রেভিসের এমন ব্যাটিংয়ে ২১৮ রান তোলে সাউথ আফ্রিকা। রান তাড়ায় প্রথম টি-টোয়েন্টির মতো টিম ডেভিড হাফ সেঞ্চুরি করলেও গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড কিংবা মিচেল মার্শরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। অস্ট্রেলিয়াকে কিউনা মাফাকা, কর্বিন বশ, কাগিসো রাবাদার পেস আগুনে পুড়িয়ে ৫৩ রানের জয় তুলে নিয়েছে সাউথ আফ্রিকা। এ জয়ে সিরিজে ১-১ এ সমতা ফিরিয়েছে সফরকারীরা।
দ্য হান্ড্রেডে ফর্মের তুঙ্গে আছেন ডেভিড ওয়ার্নার। লন্ডন স্পিরিটের হয়ে খেলতে নেমে ৩ ম্যাচে দুটি হাফ সেঞ্চুরিতে ১৫০ রান করেছেন তিনি। ১৪১.৫০ স্ট্রাইক রেটে ব্যাটিং গড়া বাঁহাতি ব্যাটারের গড় ৭৫। তিন ম্যাচ শেষে তিনিই ১০০ বলের এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক।
২০২৬ সালের আগষ্টে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। পরের বছর ২০২৭ সালের ফেব্রুয়ারিতে দেশের মাটিতে টাইগাররা দুই টেস্ট খেলবে ইংল্যান্ডের বিপক্ষেও। আকাশ চোপড়া মনে করেন, ঘরের মাঠে ইংল্যান্ড কঠিন সময় দেবেন তাসকিন আহমেদ, তাইজুল ইসলামরা। তবে অস্ট্রেলিয়া কিংবা সাউথ আফ্রিকা সফরে গিয়ে বাজেভাবে হারবে বাংলাদেশ।
৭৫ রানে ৬ উইকেট হারিয়ে একশর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগলেও সেটা হতে দেননি টিম ডেভিড। ৮ ছক্কা ও চারটি চারে ৫২ বলে ৮৩ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন ডানহাতি এই ব্যাটার। ১৭৯ রানের লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারায় সাউথ আফ্রিকাও। একপ্রান্ত আগলে রেখে প্রোটিয়াদের স্বপ্ন দেখানোর চেষ্টায় ছিলেন রায়ান রিকেলটন। বাকিদের ব্যর্থতার দিনেও বাঁহাতি উইকেটকিপার খেলেছেন ৭১ রানের ইনিংস। তবে শেষ ওভারের ২১ রানের সমীকরণ মেলাতে না পারায় অস্ট্রেলিয়ার কাছে ১৭ রানে হারতে হয়েছে সাউথ আফ্রিকাকে।
এই বছরের শেষদিকে অ্যাশেজে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এই সিরিজের আগে অস্ট্রেলিয়া নিজেদের লাইনআপ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। এ ক্ষেত্রে তাদের অপেক্ষা করতে হবে শেফিল্ড শিল্ডের প্রথম কয়েক রাউন্ড পর্যন্ত। এই টুর্নামেন্টের পারফরম্যান্সই নির্ভর করবে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ কেমন হবে।
দুই বছরের চুক্তি থাকলেও এক বছর না হতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি ছেড়েছিলেন টনি হেমিং। অভিমানের জেরে পদত্যাগ করা অস্ট্রেলিয়ান কিউরেটর বাংলাদেশে ফিরলেন বছরখানেকের ব্যবধানে। সবকিছু ঠিক থাকলে দুই বছরের জন্য বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান হিসেবে যোগ দিচ্ছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ইফতেখার রহমান মিঠু।
২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এরই মাঝে ওপেনিং জুটি চূড়ান্ত করেছে অস্ট্রেলিয়া। দলের অধিনায়ক মিচেল মার্শ জানিয়েছেন, তিনি এবং ট্রাভিস হেড বিশ্বকাপ পর্যন্ত ওপেনিংয়ে দায়িত্ব পালন করবেন।
তারুণ্য নির্ভর দল নিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের গুছিয়ে নিচ্ছে সাউথ আফ্রিকা। টি-টোয়েন্টি অধিনায়ক এইডেন মার্করাম ও কোচ শুকরি কনরাডের অধীনে আক্রমণাত্মক মানসিকতা নিয়ে আসন্ন এই বিশ্ব আসরে মাঠে নামতে চায় প্রোটিয়ারা।
সহকারী কোচ হিসেবে বিশ্বকাপ জিতলেও প্রধান কোচের দায়িত্ব নিয়ে ২০১১ বিশ্বকাপকে অস্ট্রেলিয়াকে জেতাতে পারেননি টিম নিয়েলসেন। বিশ্বকাপ জিততে না পারায় অস্ট্রেলিয়ার চাকরি ছাড়তে হয় রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক, শেন ওয়াটসনদের সাবেক কোচকে। সেই নিয়েলসেনকে আবারও ফিরিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে এবার অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল নিয়ে কাজ করবেন তিনি।
ভারতের বিপক্ষে অভিষেকেই জসপ্রিত বুমরাহকে এলোমেলো করে এক ওভারে ১৮ রান নিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন স্যাম কনস্টাস। খেলেছিলেন ৬০ রানের ইনিংসও। তবে পরের নিজের ৯ টেস্ট ইনিংসে পঞ্চাশ ছুঁতে পারেননি একটিতেও। অ্যাশেজের আগে টেস্ট দলে জায়গায় হারানোর শঙ্কায় ডানহাতি এই ওপেনার। এমন অবস্থায় ২০২৭ বোর্ডার-গাভাস্কার ট্রফির ভাবনায় অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে খেলতে কনস্টাসকে ভারত পাঠাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।