২ মাসের বেতন দিয়ে গামিনীকে বিদায় করছে বিসিবি
গামিনী ডি সিলভার সঙ্গে ১৫ বছরের সম্পর্কের অবসান ঘটাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নভেম্বরের ১ তারিখ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ২০১০ সাল থেকে বিসিবির প্রধান কিউরেটরের দায়িত্বে ছিলেন গামিনী।
গামিনী ডি সিলভার সঙ্গে ১৫ বছরের সম্পর্কের অবসান ঘটাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নভেম্বরের ১ তারিখ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ২০১০ সাল থেকে বিসিবির প্রধান কিউরেটরের দায়িত্বে ছিলেন গামিনী।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। গতকাল সিরিজের শেষ ম্যাচ শেষে আবারও সমালোচনা হয়েছে দলটির কোচদের নামে। এবার তাদের সামনে ঢাল ধরলেন লিটন দাস।
প্রথম টি-টোয়েন্টি শেষে শামীম হোসেন পাটোয়ারির ব্যাটিংয়ের ধরণ নিয়ে সমালোচনা করেছিলেন লিটন দাস। অধিনায়ক নির্দিষ্ট একজনের সমালোচনা করলেও দলের বেশ কয়েকজন ব্যাটারের ব্যাটিং নিয়েই সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে। নিশ্চিতভাবেই জাকের আলী অনিক তাদের সবার মধ্যে অন্যতম। সমালোচনার কেন্দ্রবিন্দুতে আছেন নুরুল হাসান সোহানও। তবে সবাইকে আগলে রাখলেন লিটন। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক জানালেন, কোনো একজন খেলোয়াড় ৫-৬ ম্যাচ খারাপ করলেই সে খারাপ খেলোয়াড় হয়ে যায় না।
মিরপুরের স্লো অ্যান্ড লো উইকেট নিয়ে আলোচনা কম হয়নি। ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে চট্টগ্রামে তারা বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়ে দিয়েছে। ফলে বোঝাই যাচ্ছে চট্টগ্রামের উইকেটে বেশ ভালো ভাবেই নিজেদের মানিয়ে নিয়েছে ক্যারিবিয়ানরা।
সময়টা মোটেই ভালো যাচ্ছিল না ওয়েস্ট ইন্ডিজের। সাম্প্রতিক সময়ে নেপালের বিপক্ষেও হারের অভিজ্ঞতা হয়েছে ক্যারিবিয়ানদের। তারাই বাংলাদেশকে নিজেদের ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করার স্বাদ দিয়ে গেছে। সিরিজ জুড়ে বাংলাদেশের ব্যাটার ও বোলাররা কোনো লড়াইই উপহার দিতে পারেননি।
রিশাদ হোসেনের তৃতীয় ওভারের প্রথম বলেই ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মারলেন আকিম ওগিস। যদিও পরের বলেই ফিরতে পারতেন বাঁহাতি এই স্পিনার। তবে এক্সট্রা কভারে দাঁড়িয়ে ক্যাচ নিতে পারেননি তানজিম হাসান সাকিব। সেই ক্যাচ মিসের খেসারত ভালোভাবেই দিতে হয়েছে বাংলাদেশকে। জীবন পেয়ে তৃতীয় ও চতুর্থ বলে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মারেন ওগিস। চার বলের ব্যবধানে তিন ছক্কা মেরে ওয়েস্ট ইন্ডিজের কাজটা সহজ করে দিয়েছেন তিনি। পরের ওভারে নাসুমের বলেও মেরেছেন ছক্কা।
কাতারের দোহায় শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫। দুই গ্রুপে ভাগ হয়ে আসন্ন এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে আটটি দল। ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ ‘এ’, শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং চায়না। অন্যদিকে ‘বি’ গ্রুপে আছে ভারত ‘এ’, পাকিস্তান ‘এ’, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।
ডিসেম্বর জানুয়ারিতে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। তবে এবারের আসরে মোট কয়টি দল অংশ নেবে তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। বিপিএলে দল নিতে এরই মধ্যে ১১টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে ৯টি প্রতিষ্ঠানের সঙ্গে বৃহস্পতিবার আলোচনায় বসেছিল বিপিএলের গভর্নিং কাউন্সিল।
সবশেষ কয়েক মাসে বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে ব্যাপকহারে। গত সেপ্টেম্বর ও চলতি অক্টোবরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে অনেকে। এবার একই রোগে আক্রান্ত হলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের সাবেক অধিনায়কের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবরটি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন তাঁর পরিবারের বিশ্বস্ত একটি সূত্র।
আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে ডট বলের সুযোগ যেমন নেই তেমনি মারকাটারি ব্যাটিংয়ের বিকল্পও নেই। অথচ টি-টোয়েন্টিতে দুইটির একটিও করতে পারছে না বাংলাদেশের ব্যাটাররা। টি-টোয়েন্টি মেজাজের পরিবর্তে এখনো পুরনো ঘরানার ব্যাটিং করছেন বাংলাদেশের ব্যাটাররা। উইকেটে থিতু হওয়ার নাম করে প্রায়শই একের পর এক ডট বল খেলে নিজেদের উপর চাপ বাড়ান লিটন দাসরা। যার খেসারতও দিতে হচ্ছে বাংলাদেশকে। তানজিদ হাসান তামিম জানালেন, কীভাবে ডট বল খেলার সংখ্যা কমানো যায় সেটার উপায় খুঁজে বের করতে হবে তাদের।
তিন ওভারে বাংলাদেশের দরকার ৩৩ রান— এমন সময় ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলে ফেরেন তানজিদ হাসান তামিম। বাঁহাতি ওপেনার ফেরার পর বাংলাদেশের সমীকরণ ছিল ১৭ বলে ৩৩ রান, হাতে ছিল ৬ উইকেট। জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেনের মতো ব্যাটার থাকার পরও শেষ পর্যন্ত ১৪ রান ম্যাচ হেরেছে স্বাগতিকরা। ম্যাচের সঙ্গে সিরিজও হেরেছে বাংলাদেশ। ৬১ রান করেও ম্যাচ জেতাতে না পারায় দায়টা নিজের কাঁধেই নিলেন তানজিদ।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৪ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে ক্যারিবিয়ানরা।