পঞ্চাশের পর আউট হয়ে গিয়েছি, শেষ বল পর্যন্ত থাকা উচিত ছিল: তানজিদ
সিরিজের প্রথম ম্যাচে ২৫ রানের হারের ফলে সিরিজ বাঁচাতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। তবে জিম্বাবুয়েকে ২৪৮ রানে আটকে রেখে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিল টাইগাররা। আগের ম্যাচে ১৪২ রান তাড়া করে জিততে না পারলেও এবার বাংলাদেশ জয়ের পথেই ছিল।