বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের পরিবর্তিত সময় জানাল বিসিবি
দেশের চলমান পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ে নিউজিল্যান্ড সিরিজের সময় সূচিতে পরিবর্তন আসতে পারে— একদিন আগেই এমন ইঙ্গিত দিয়েছিলেন তামিম ইকবাল। বিসিবির এডহক কমিটির সভাপতি জানানোর পরদিনই বাংলাদেশ ও নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের সময় পরিবর্তন করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।