সিনিয়ররা অবসর নিয়েছেন, এখন আমাদের দায়িত্ব নিতে হবে: মিরাজ
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাটে-বলে দারুণ ফর্মে আছেন মেহেদী হাসান মিরাজ। আগের ম্যাচেই সেঞ্চুরি করে মোহামেডানকে জিতিয়েছিলেন মিরাজ। এবার বল হাতে এক উইকেটের পর ব্যাট হাতে ৫৫ বলে অপরাজিত ৬৭ রান করে আবারও মোহামেডানের জয়ের নায়ক হয়েছেন তিনি। সেই সঙ্গে ম্যাচসেরাও হয়েছেন তিনি।