আমরা নিয়মিত ৩০০ করি না, এটি মেনে নিতেই হবে: শান্ত
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছে বাংলাদেশ। ভারত এবং নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা দুটি ম্যাচেই দৃষ্টিকটু ছিল বাংলাদশের ব্যাটিং। একের পর এক ডট বল খেলে গেছেন ব্যাটাররা। এদিকটায় উন্নতির জায়গা দেখছেন নাজমুল হোসেন শান্ত।