পাকিস্তানের বিপক্ষে হেরে ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচে চোখ বাংলাদেশের
জিততে পারলেই ভারত বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। পাকিস্তানের বিপক্ষে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে সাত উইকেটে হারল বাংলাদেশ। তবে এই হারেই অবশ্য বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে যায়নি বাঘিনীদের জন্য। ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে এখন ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ডের ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে।