দ্বিতীয় টেস্টের দলে ২ পরিবর্তন, ডাক পেলেন বিজয়
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টেস্টের দলে দুটি পরিবর্তন এনে দ্বিতীয় টেস্টের দল সাজিয়েছেন নির্বাচকরা। দলে ফেরানো হয়েছে এনামুল হক বিজয়কে।
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টেস্টের দলে দুটি পরিবর্তন এনে দ্বিতীয় টেস্টের দল সাজিয়েছেন নির্বাচকরা। দলে ফেরানো হয়েছে এনামুল হক বিজয়কে।
সিলেট টেস্টের তৃতীয় দিন শেষ বিকেলে দারুণ এক জুটি গড়ে বাংলাদেশের ভরসা হয়ে টিকে ছিলেন নাজমুল হোসেন শান্ত ও জাকের আলী। শান্ত হাফ সেঞ্চুরি ছুঁয়ে ৬০ রান নিয়ে অপরাজিত ছিলেন। আর জাকের অপরাজিত ছিলেন ২১ রান করে। তবে চতুর্থ দিনের শুরুতেই শান্তকে হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ম্যাচ রেফারিদের মধ্যে গভীর দ্বন্দ্ব দেখা দিয়েছে। এই ঘটনায় গত কয়েকদিন ধরেই দেশের ক্রিকেটাঙ্গন উত্তপ্ত। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের নেতৃত্বে ৭জন এক পক্ষে। অন্যদিকে একা দেবব্রত পাল। গত ১৯ এপ্রিল ম্যাচ রেফারিদের সমন্বয় সভায় দেবব্রতের বিরুদ্ধে ‘অমার্জিত’ ব্যবহার এবং অসদাচরণের অভিযোগ তুলে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমানকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন ৭জন ম্যাচ রেফারি।
নাজমুল হোসেন শান্ত এবং জাকের আলী অনিকের হাফ সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে অল আউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৯১ রান করা দলটি জিম্বাবুয়েকে লক্ষ্য দেয় ১৭৪ রানের। মেহেদী হাসান মিরাজের অনবদ্য বোলিংয়ে ম্যাচটি জয়ের খুব কাছে গিয়েও তিন উইকেটে হেরেছে বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়ে মিরাজ নেন ১০ উইকেট। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও পাঁচ উইকেট নেন তিনি। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের প্রথম ইনিংসের ৮২ রানের লিড বাংলাদেশ পেরিয়ে গেছে তৃতীয় দিনের দুপুরে। মুমিনুল হকের হাফ সেঞ্চুরির না পাওয়ার আক্ষেপের দিনে নাজমুল হোসেন শান্তর ব্যাটে বাংলাদেশের লিড একশ ছাড়িয়েছে। সফরকারীদের চেয়ে বাংলাদেশ এগিয়ে আছে ১১২ রানে। তবে ৪ উইকেট হারানো স্বাগতিকদের চেয়ে নিজেদের এগিয়ে রাখছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি।
প্রথম ইনিংসে মুশফিকুর রহিম আউট হয়েছিলেন ওয়েলিংটন মাসাকাদজার শর্ট বলে ক্যাচ দিয়ে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার ফিরেছেন অফ স্টাম্পের বাইরের শর্ট বলে খোঁচা দিয়ে স্লিপে ক্রেইগ আরভিনের হাতে ক্যাচ দিয়ে। দুই ইনিংসে ভিন্ন দুই বলের বিপক্ষে আউট হলেও অভিন্নতা ছিল রানের ক্ষেত্রে। দু’বারই মুশফিক আউট হয়েছেন ৪ রানে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের মতো সাম্প্রতিক সময়ে ছন্দে না থাকলেও তাকে নিয়ে চিন্তিত নন মুমিনুল হক।
ব্যাটিং ব্যর্থতা দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিকরা প্রথম ইনিংসে ১৯১ রানেই গুটিয়ে গেছে। এরপর জিম্বাবুয়ে ৮২ রানের লিড নিয়েছে। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছে বাংলাদেশের টপ অর্ডার। যদিও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভর করে এগিয়ে চলেছে বাংলাদেশের ইনিংস।
ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। এই সিরিজের প্রথম ম্যাচের দলে নেই তাসকিন। অবশ্য তার থাকার কারণও নেই। এই পেসার গোঁড়ালির চোটে ভুগছেন। কদিন আগেই বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরি জানিয়েছিলেন এই পেসারের চোট কিছুটা গুরুতর।
সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি পেয়েছিলেন ২০২৩ সালের ২৮ নভেম্বর। বিশ্বকাপ শেষে দেশের মাটিতে পাওয়া সেঞ্চুরির পর থেকেই টেস্ট ক্রিকেটে ধুঁকছেন বাংলাদেশের অধিনায়ক। সেই সেঞ্চুরির পরের ৯ টেস্টে বাঁহাতি ব্যাটারের সেঞ্চুরি নেই একটিও। অবশ্য পঞ্চাশছোঁয়া একটি ইনিংস আছে শান্তর। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের শুরুর আগে নিজের ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন।
বিশ্বকাপ বাছাইপর্বে বল হাতে আলো ছড়িয়েছেন নাহিদা আক্তার। এমন পারফরম্যান্সেই র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন এই অলরাউন্ডার। এদিকে বাছাই পর্বে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করে উন্নতি করেছেন শারমিন আক্তার সুপ্তা ও রিতু মনি।
মে মাসের মাঝামাঝি পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। এই সফরে যাওয়ার পথে দুবাইতে ট্রানজিট নেয়ার কথা বাংলাদেশ দলের। তবে এই সফরের পথে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার আলোচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ৬১ রানে ৫ উইকেট নিয়ে দিনের খেলা শেষে স্টেডিয়ামের অনার্স বোর্ডে নিজের নাম লিখেছিলেন মেহেদী হাসান মিরাজ। রাওয়ালপিন্ডি টেস্টের পর সাদা পোশাকের ক্রিকেটে ডানহাতি অফ স্পিনার ৫ উইকেট পেলেন জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে। ঘরের মাঠে ৫ উইকেট পেলেও রাওয়ালপিন্ডির মতো নিজের নাম লিখতে হয়নি মিরাজ। মূলত বাংলাদেশের অনার্স বোর্ড না থাকাতেই সেই সুযোগ মেলেনি তার। তবে বাংলাদেশেও এমন কিছু চালু করার দাবি জানিয়ে রাখলেন মিরাজ।