বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ • মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
মুশফিকের শততম টেস্টে বাংলাদেশের টস জয়
মুশফিকুর রহিমের শততম টেস্টে টস জিতল বাংলাদেশ। টস জিতে ব্যাটিং করবে নাজমুল হোসেন শান্তর দল।
বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন
বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন। নাহিদ রানার পরিবর্তে একাদশে খেলবেন আরেক পেসার ইবাদত হোসেন। হাসান মাহমুদের বদলে খেলবেন খালেদ আহমেদ।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মুরাদ ও ইবাদত হোসেন।
মুশফিককে স্পেশাল টেস্ট ক্যাপ পরিয়ে দিলেন বাশার
মুশফিককে স্পেশাল টেস্ট ক্যাপ পরিয়ে দিলেন বাশার
মুশফিককে বিশেষ জার্সি উপহার দিলেন শান্ত-বাশার
মুশফিককে বিশেষ জার্সি উপহার দিলেন শান্ত-বাশার
ম্যাচের আগে মুশফিকের শততম টেস্ট নিয়ে যা বললেন শান্ত
মুশফিকের শততম টেস্টের আগমুহূর্তে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, 'অভিনন্দন! আপনার এবং আপনার পরিবারের জন্য এটি অসাধারণ অর্জন। আপনার সাথে খেলতে সবসময় দারুণ লেগেছে। আমি আপনাকে অনুসরণ করতে চেয়েছি এবং আপনার কাছ থেকেই অনুপ্রেরণা নিয়েছি। আশা করি আপনি আরও দীর্ঘ সময় খেলবেন। মাঠে আপনার পাগলামি আর কঠোর পরিশ্রমের কথা সবাই বলে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—আপনি ব্যক্তিগত মাইলফলকের জন্য নয়, দলের জন্য খেলেন। এটি আমাদের সবার জন্যই অনুপ্রেরণাদায়ক, বিশেষ করে যেসব তরুণ টেস্ট ক্রিকেট খেলতে চায়।'
শততম টেস্ট উদযাপনে যা বললেন মুশফিক
শততম টেস্টের আগমুহূর্তে মুশফিক বলেন, 'এখানে উপস্থিত সবার প্রতি ধন্যবাদ, আমার পরিবার, স্ত্রী, সতীর্থরা, বন্ধু ও ভক্তদের। বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। তাদের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব। আয়ারল্যান্ড দলকেও এখানে থাকার জন্য ধন্যবাদ।'
মুশফিকের শততম টেস্টে কাসকেট তুলে দিলেন আকরাম
মুশফিকের শততম টেস্টে কাসকেট তুলে দেন বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেটার ও সাবেক অধিনায়ক আকরাম খান।
শততম টেস্ট স্মরণীয় করে রাখতে মুশফিককে বিশেষ ক্রেস্ট তুলে দিলেন বুলবুল
শততম টেস্ট স্মরণীয় করে রাখতে মুশফিককে বিশেষ ক্রেস্ট তুলে দিলেন আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদীন ফাহিম।
ওয়ানডে মেজাজে দারুণ সূচনা বাংলাদেশের
মিরপুর টেস্টের শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। ওয়ানডে মেজাজে ব্যাটিং করছেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়। জয় খানিকটা দেখেশুনে খেললেও সাদমানের স্ট্রাইক রেট একশ'র বেশি।
বাংলাদেশের ওপেনিং জুটির হাফ সেঞ্চুরি, ফিরলেন সাদমান
১৩.২ ওভারে দলীয় পঞ্চাশ রান পূরণ করে বাংলাদেশ। জয় এবং সাদমান দুজনই বেশ দেখেশুনে খেলছেন। কিন্তু জুটির পঞ্চাশের পরই ফিরে যান সাদমান। তাকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন আন্ডি ম্যাকব্রাইন। পা বাড়িয়ে ডিফেন্স করার চেষ্টায় করলেও বলটি খেলতে পারেননি সাদমান।
শুরুতে আম্পায়ার আউট দেননি। রিভিউ নিয়ে তাকে ফেরান ম্যাকব্রাইন। ৪৪ বলে ছয়টি চারে ৩৫ রান করেন সাদমান। তার বিদায়ে ভাঙে ৫২ রানের ওপেনিং জুটি।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জয়ের বিদায়
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জয়ের বিদায়। ম্যাকব্রাইনের দ্বিতীয় শিকার তিনি। লম্বা সময় ধরে রয়েসয়ে খেলতে খেলতে হুট করেই আগ্রাসী শট খেলে বিদায় নেন তিনি।
ম্যাকব্রাইনের টসড আপ ডেলিভারিতে উড়িয়ে মেরে টাইমিংয়ে ভুল করে মিড অফে ক্যাচ তুলে দেন জয়, যা লুফে নেন ম্যাকার্থি। ফেরার আগে ৮৬ বুএ ৩৪ রান করেন জয়।
ছক্কা মেরে পরের বলেই ফিরলেন শান্ত, উইকেটে মুশফিক
৮৩ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর ৯৫ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তকে বোল্ড করেন ম্যাকব্রাইন। এটি তার তৃতীয় শিকার। লং অনে ছক্কা মেরে পরের বলেই ফিরে যান শান্ত।
লেংথ ডেলিভারিটি ডিফেন্স করতে চেয়েছিলেন শান্ত। কিন্তু বোল্ড হন তিনি। ১১ বলে আট রান আসে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শান্তর ব্যাটে। উইকেটে আসেন মুশফিক। ৩০.১ ওভারে দলীয় শতক পূরণ করে বাংলাদেশ।
বাংলাদেশের একশ, ম্যাকব্রাইনের ৩ উইকেট
প্রথম সেশনে ৩১ ওভারে একশ রান তুলেছে বাংলাদেশ। আয়ারল্যান্ড নিয়েছে তিন উইকেট। সবকটি উইকেট নিয়েছেন অ্যান্ডি ম্যাকব্রাইন।
ধৈর্যশীল ইনিংসে বাংলাদেশকে টানছেন মুশফিক-মুমিনুল
প্রথম সেশনে একশ রান করলেও দ্বিতীয় সেশনে অনেকটা ধীরে খেলছে বাংলাদেশের দুই ব্যাটার মুমিনুল হক এবং মুশফিকুর রহিম। দুজনই বেশ দেখেশুনে খেলছেন। ৪৮তম ওভার চলাকালে ১১৮তম বলে দুজন পঞ্চাশ রানের জুটি গড়েন।
জীবন পেয়েই মুমিনুলের হাফ সেঞ্চুরি
৫০ ওভার শেষে বাংলাদেশ করে তিন উইকেটে ১৫৬ রান। এর একটু পরই হাফ সেঞ্চুরি করেন মুমিনুল হক। টেস্ট বিশেষজ্ঞ এই ব্যাটারের এটি ২৪তম হাফ সেঞ্চুরি। ৯২ বলে স্লিপে ক্যাচ তুলে দেন তিনি, যদিও ফিল্ডার ক্যাচটি নিতে পারেননি। ৯৩ বলে হাফ সেঞ্চুরি আসে মুমিনুলের। এর আগে অবশ্য ২৩ রানে আরেকবার জীবন পান তিনি।
দিনের অন্যতম সেরা স্পিনার ম্যাকব্রাইনের বলে সুইপ খেলতে গিয়ে মিডউইকেটে ক্যাচ দিয়েছিলেন তিনি। ক্যাচটি নিতে পারেননি ক্যাডে কারমাইকেল।
অপেক্ষায় মুশফিক, চা-বিরতিতে বাংলাদেশ
অপেক্ষায় মুশফিক, চা-বিরতিতে বাংলাদেশ। ৪৮ রানে ব্যাটিংয়ে আছেন মুশফিক। ২৮তম হাফ সেঞ্চুরির অপেক্ষায় আছেন তিনি। সঙ্গী মুমিনুল আছেন ৬২ রানে। এই সেশনেও ৩১ ওভার খেলা হয়েছে। বাংলাদেশ ৯২ রান করেছে, উইকেট হারায়নি। মুশফিক একবার এবং মুমিনুল দুবার জীবন পেয়েছেন।
মুমিনুলের বিদায়ে ভাঙল শতরানের জুটি
এদিন ১০৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। ম্যাথিউ হামফ্রিসকে কাভার দিয়ে চার মেরে হাফ সেঞ্চুরিতে পৌছান বাংলাদেশি এই ব্যাটার। এরপর মুমিনুল হকের আরেক চারে দুশ রানে পৌছে যায় বাংলাদেশ। অবশ্য মুমিনুল এরপর টিকতে পারেননি অ্যান্ডি ম্যাকব্রেইনের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ১২৮ বলে ৬৩ রান করা এই ব্যাটার। চতুর্থ উইকেটে এই দুজনে যোগ করেছেন ১০৭ রান।
মুশফিক-লিটনের ব্যাটে বড় সংগ্রহের পথে বাংলাদেশ
৭৬.২ ওভারে আড়াইশ রান স্পর্শ করে বাংলাদেশ। মুশফিক ও লিটন দুজনই এগিয়ে চলেছেন সমানতালে।
নব্বইয়ের ঘরে মুশফিক
শততম ম্যাচে সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গেছেন মুশফিক। নব্বই রানে ব্যাটিং করছেন তিনি।
বাংলাদেশের দুর্দান্ত দিন, ৯৯ রানে অপরাজিত মুশফিক
অন্য সাধারণ দিনের তুলনায় দিনটি ছিল একেবারেই ভিন্ন। যেখানে দুই দলকে ছাপিয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশী হিসেবে ১০০তম টেস্ট, বাংলাদেশের ক্রিকেট ও মুশফিকের জন্য অনেক বড় প্রাপ্তি। আর এই দিনটিকে আরও স্মরণীয় করে রেখেই সেঞ্চুরি হাঁকিয়ে মিরপুর টেস্টে দিন শেষ করতে চেয়েছিলেন তিনি। যদিও দিনের খেলা শেষ হয়ে যাওয়াতে ৯৯ রানে অপরাজিত আছেন মুশফিক। বাংলাদেশ চার উইকেটে ২৯২ রান নিয়ে দিন শেষ করেছে।
ম্যাচ
- সিরিজ
- বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ
- ভেন্যু
- মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
-
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি