আইসিসির ৩ শিরোপা জয়ের কৃতিত্ব আগারকারকে দিলেন গম্ভীর

ভারত ক্রিকেট
অজিত আগারকার ও গৌতম গম্ভীর, ফাইল ফটো
অজিত আগারকার ও গৌতম গম্ভীর, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারতের প্রধান নির্বাচক হিসেবে অজিত আগারকারের অধ্যায় শেষ হয়েছে। বিদায়ের পর সাবেক সতীর্থকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন গৌতম গম্ভীর। আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির সময়ে দলের অর্জনগুলোর কথা তুলে ধরে তার অবদানের প্রশংসা করেছেন ভারতের প্রধান কোচ।

২০২৩ সালের জুলাইয়ে প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছিলেন আগারকার। প্রায় তিন বছরের দায়িত্ব শেষে গত রোববার শেষ হয় তার মেয়াদ। গত মাসেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিলেন সাবেক এই পেসার।

আগারকারের উত্তরসূরি খুঁজতে আবেদন আহ্বানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক সতীর্থকে নিয়ে লিখেছেন গম্ভীর। সেখানে তার সময়ে ভারতের তিনটি আইসিসি শিরোপা জয়ের কথাও উল্লেখ করেন তিনি।

'প্রিয় অজিত ভাই, আপনার সঙ্গে কাজ করতে পারা পরম সম্মানের। ওই তিনটি আইসিসি ট্রফিই আপনার দায়িত্বের প্রতি নিষ্ঠার প্রমাণ; সবসময় দল সবার আগে, দলই সবার ওপরে অগ্রাধিকার পেয়েছে।'

এরপর আগারকারের ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানান গম্ভীর। তিনি লিখেন, 'সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ। আপনার ভবিষ্যৎ পথচলার জন্য আন্তরিক শুভকামনা।'

আগারকারের সময়ে সাদা বলের ক্রিকেটে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত। ২০২৩ ও ২০২৫ সালে এশিয়া কাপ জয়ের পাশাপাশি ২০২৪ ও ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে তারা।

এ সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছে ভারত, খেলেছে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে। তবে টেস্ট ক্রিকেটে এই সময়টা ছিল মিশ্র। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ ও সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ হার এসেছে।

আরো পড়ুন: