বিশ্বকাপ দলে ডাক পেলে ‘না’ বলবেন না ভুবনেশ্বর
২০২৬ সালের আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর ভারত জাতীয় দলে ভুবনেশ্বর কুমারকে ফেরানোর আলোচনা শুরু হয়েছে। মূলত ভারতের প্রধান পেসার জসপ্রিত বুমরাহসহ কয়েকজন পেসারের চোটের সমস্যা সেই দাবিকে আরও জোরালো করেছে। ২০২৭ সালের বিশ্বকাপে ভুবনেশ্বরকে খেলানোর পক্ষেও মত দিচ্ছেন সাবেক ক্রিকেটারদের অনেকে।