এদিকে পেসার স্পেন্সার জনসনকে ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের কারণে ছেড়ে দেয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দুটি পরিবর্তনের খবর নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। স্ট্যানলেক চোটে পড়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে।
তিনি নিজের পঞ্চম ওভারের বল করতে গিয়ে সাইড স্ট্রেইনের চোটে পড়েন। এরপর সিরিজের আর কোনো ম্যাচে খেলতে পারেননি তিনি। যদিও সিরিজটি ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে অজিরা। তার বদলি হিসেবে জায়গা পাওয়া এডওয়ার্ডস এখনও অজিদের হয়ে কোনো ওয়ানডে খেলেননি।
অবশ্য চলতি বছর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। গত মৌসুমে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেও অল্প সময়ের জন্য অস্ট্রেলিয়ার দলে ছিলেন তিনি। এবার ভারত সফরে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ভারত ‘এ’র বিপক্ষে দুই ম্যাচের চার দিনের সিরিজ খেলছিলেন এডওয়ার্ডস।
সেখান থেকেই তাকে জাতীয় দলে ডাকা হয়েছে। সম্প্রতি নিউ সাউথ ওয়েলসের অধিনায়কত্বও হারিয়েছেন এডওয়ার্ডস। দলটির জানানো হয়েছিল, নিজের খেলায় আরও বেশি মনোযোগ দিতেই তিনি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
এদিকে জনসন জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের দুটিতে খেলেছেন। শেষ ওয়ানডেতে নাথান এলিসের সঙ্গে ব্যাট হাতে অস্ট্রেলিয়ার এক উইকেটের রোমাঞ্চকর জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।