প্রথমবার স্কটল্যান্ডের স্কোয়াডে রবার্টসন
প্রথমবারের মতো স্কটল্যান্ড জাতীয় দলে ডাক পেয়েছেন লাইল রবার্টসন। আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ টুতে কানাডা এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের জন্য ডাকা হয়েছে ডানহাতি ব্যাটারকে। স্কটল্যান্ড যুব দলের হয়ে বিশ্বকাপও খেলেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ফকল্যান্ড ক্রিকেট ক্লাবের হয়ে খেলেন রবার্টসন।