সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেল পাকিস্তান

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজ
মিরপুরে হাফ সেঞ্চুরির পর আব্দুল্লাহ ফজল
মিরপুরে হাফ সেঞ্চুরির পর আব্দুল্লাহ ফজল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন পাকিস্তানের টপ অর্ডার ব্যাটার আবদুল্লাহ ফজল। পিঠের নিচের অংশে চোট পাওয়ায় এই দুই সফরে খেলতে পারবেন না ২৩ বছর বয়সী এই ব্যাটার।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, বৃহস্পতিবার ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে অনুশীলনের সময় চোট পান ফজল। এখানেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। তার বদলি হিসেবে কাউকে নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি বোর্ড।

গত মে মাসে বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেকের পর থেকেই পাকিস্তানের অন্যতম সম্ভাবনাময় ব্যাটার হিসেবে নিজেকে তুলে ধরেছেন ফজল। অভিষেক টেস্টের দুই ইনিংসেই ফিফটি করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রস্তুতি ম্যাচেও দারুণ ছন্দে ছিলেন ফজল।

ওয়েস্ট ইন্ডিজ সিলেক্ট একাদশের বিপক্ষে দুই ইনিংসে অপরাজিত থেকে করেন ৫০ ও ৪৮ রান। প্রথম টেস্টের একাদশে তার জায়গা প্রায় নিশ্চিতই ছিল। ফজলের অনুপস্থিতিতে অভিষেকের সুযোগ পেতে পারেন মিডল অর্ডার ব্যাটার আওয়াইস জাফর। সাউদ শাকিল ফিটনেসজনিত কারণে দলে না থাকায় আগেই স্কোয়াডে ডাক পেয়েছিলেন তিনি।

অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্টে আজান আওয়াইস ও ফজলের ওপেন করায় বাইরে থাকা ইমাম উল হক এবার আবারও ওপেনার হিসেবে দলে ফিরতে পারেন। পিসিবির বিবৃতিতে চোটের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে জানানো হয়েছে, এমআরআই স্ক্যান ও চিকিৎসকদের মূল্যায়নের পর দলের মেডিকেল প্যানেল নিশ্চিত করেছে যে, পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে ফজলকে।

ফজলের চোট নিয়ে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেছেন, ‘আমি আবদুল্লাহর দ্রুত সুস্থতা কামনা করছি। ওর মতো প্রতিভাবান একজন ক্রিকেটার আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে। প্রথম সিরিজের পর ও ছিল অনেক আত্মবিশ্বাসী এবং ওর মনোবলও ছিল অনেক উঁচুতে।’

ক্যারিয়ারের এত শুরুর দিকে এই চোট ফজলের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মতো দুটি গুরুত্বপূর্ণ বিদেশ সফরে নিজের জায়গা আরও শক্ত করার সুযোগ ছিল তার সামনে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট শেষে আগামী আগস্টে ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।

আরো পড়ুন: