দ্বিতীয় টেস্টে আর্চারকে নিয়ে শঙ্কা

ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইপিএলের ব্যস্ততার কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে নেই জফরা আর্চার। দ্বিতীয় ম্যাচে পাওয়া যাবে কিনা সেটাও নিশ্চিত নয়। ওভালে খেলতে না পারলেও তৃতীয় টেস্টের জন্য আর্চারকে নিয়ে ভাববে ইংল্যান্ড। এমনটাই জানিয়েছেন ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম।

বল হাতে সময়টা বেশ ভালো কাটছে আর্চারের। সবশেষ আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে গতির ঝলক দেখিয়েছেন ইংলিশ পেসার। কোয়ালিফায়ারে উঠলেও গুজরাট টাইটান্সের কাছে হেরে বিদায় নিতে হয় তাদের। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত থাকার কারণে ৪ জুন থেকে শুরু হতে যাওয়া লর্ডস টেস্টের স্কোয়াডে আর্চারকে রাখেনি ইংল্যান্ড।

আইপিএল শেষ করেই জন্মশহর বার্বাডোজে ফিরে গেছেন আর্চার। জাতীয় দলে ফেরার আগে খানিকটা অবসর সময় পার করছেন তিনি। জানা গেছে, প্রথম টেস্ট শেষে ইংল্যান্ডে ফিরতে পারেন তারকা এই পেসার। আর্চারের শরীর এখন কোন অবস্থায় আছে সেটা নিয়ে ধারণা নেই ম্যাককালামের।

বিবিসি স্পোর্টকে ইংল্যান্ডের প্রধান কোচ বলেন, ‘জফরাকে আমাদের পর্যবেক্ষণ করতে হবে। তাকে দেখার পর আমরা ঠিক করব সে কোন অবস্থায় আছে এবং সে দ্বিতীয় টেস্টে খেলতে পারবে কিনা। যদি না পারে তাহলে আমরা তৃতীয় টেস্টের কথা ভাববো।’

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১২ জনের তালিকা প্রকাশ করেছে ইংল্যান্ড। যেখান থেকে ১১ জন খেলবে লর্ডসে। ধারণা করা হচ্ছে, এমিলিও গে কিংবা সনি বেকারের অভিষেক হবে। এ ছাড়া আইপিএলে চোটে পড়লেও রাখা হয়েছে জ্যাকব বেথেলকে। ফিরেছেন শোয়েব বশিরও।

আরো পড়ুন: