তিন ম্যাচের সিরিজ খেলতে ২৩ মে ইসলামাবাদে পৌঁছাবে অস্ট্রেলিয়া দল। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ মে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। এরপর দুই দিনের বিরতি দিয়ে দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ২ জুন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
তৃতীয় ও শেষ ম্যাচও হবে লাহোরে। দ্বিতীয় ম্যাচের একদিন পর একই মাঠে সিরিজের শেষ লড়াইয়ে নামবে দুই দল। সবগুলো ম্যাচ শুরু হবে স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায়।
পাকিস্তান সফর শেষ করেই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। এখানে তিন ম্যাচের ওয়ানডে ও সমানসংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। আগামী ৯ জুন শুরু হবে ওয়ানডে সিরিজ। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ ও ১৪ জুন।
বাংলাদেশের মাটিতে ১৫ বছর পর ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজ শেষে ১৭ জুন শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।
অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের সূচি:
৩০ মে প্রথম ওয়ানডে রাওয়ালপিন্ডি
২ জুন দ্বিতীয় ওয়ানডে লাহোর
৪ জুন তৃতীয় ওয়ানডে লাহোর