ভারতের পর অস্ট্রেলিয়াকেও আতিথেয়তা দেবে জিম্বাবুয়ে

জিম্বাবুয়ে-অস্ট্রেলিয়া সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চলতি বছরের জুলাইয়ে ভারতকে আতিথেয়তা দেবে জিম্বাবুয়ে। ভারতের পর সিকান্দার রাজা-ব্লেসিং মুজারাবানিরা খেলবেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। আগামী সেপ্টেম্বরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন জিম্বাবুয়ে ক্রিকেট।

এক যুগের বেশি সময় পর জিম্বাবুয়ে সফর করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ২০১৪ সালের পর এবারই প্রথম জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে খেলবেন মিচেল মার্শ-মিচেল স্টার্করা। সেবার সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল তারা। তবে দ্বিপাক্ষিক সিরিজ খেলবেন দুই দশকের বেশি সময় পর।

সবশেষ ২০০৪ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়েতে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেবার স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল অজিরা। ১৫, ১৮ ও ২০ সেপ্টেম্বর হবে পরবর্তী ওয়ানডে সিরিজ। সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। সেই সিরিজ দিয়ে ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে জিম্বাবুয়ে।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সাউথ আফ্রিকা ও নামিবিয়ার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে জিম্বাবুয়ে। সহ-আয়োজক হিসেবে ইতোমধ্যে বিশ্বকাপের টিকিট পেয়েছে তারা। আগামী গ্রীষ্ম মৌসুমে ঘরের মাঠে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না জিম্বাবুয়ে।

এ বছর ভারতের পাশাপাশি আফগানিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গেও সিরিজ খেলবে তারা। তবে লজিস্টিক ও আর্থিক সমস্যার কারণে বাংলাদেশ সিরিজ বাতিল করেছে দেশটি। এ বছর বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার কথা ছিল রাজাদের।

আরো পড়ুন: