বর্তমানে আইপিএলে দারুণ ছন্দে আছেন রাহুল। দিল্লির হয়ে খেলতে নেমে ধারাবাহিকভাবে রান করছেন উইকেটরক্ষক এই ব্যাটার। ইতোমধ্যেই ৪৩৩ রান করে শীর্ষ রানসংগ্রাহকদের তালিকায় ওপরের দিকেই আছেন তিনি। এক ম্যাচে ১৫২ রানের ইনিংস খেলে নিজের সামর্থ্যও নতুন করে প্রমাণ করেছেন তিনি।
এই প্রসঙ্গে রাহুল বলেন, 'দশ বছর আগে আমি ২০ ওভারের দলে জায়গা পাওয়ার জন্য সবকিছু দিতে প্রস্তুত ছিলাম। কিন্তু তখন আমাকে কখনোই এই সংস্করণের খেলোয়াড় হিসেবে দেখা হয়নি, বরং লাল বলের ক্রিকেটার হিসেবেই ধরা হতো।'
তিনি আরও বলেন, 'সেই ধারণা ভেঙে বেরিয়ে আসা এবং নিজের সাদা বলের খেলা উন্নত করা আমার জন্য বড় অর্জন। এই পথে অনেক ভুল করেছি, আরও ভালো করার সুযোগ ছিল। তবে প্রতিবার মাঠে নামার সময় নিজের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছি, এটিই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।'
বর্তমান পারফরম্যান্সে আবারও জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে রাহুলের সামনে। যদিও এবার তাকে অভিষেক শর্মা, ইয়াশভি জয়সাওয়ালদের থেকে ভালো পারফর্ম করতে হবে। বাস্তবিক অর্থে কেবল রান করলেই হবে না, অভিষেক-জয়সাওয়ালদের বিধ্বংসী মনোবলও রপ্ত করতে হতে পারে।
ক্যারিয়ার নিয়ে বাস্তববাদী চিন্তা করছেন রাহুল নিজেও, 'ক্রিকেট এমনই একটি খেলা, যেখানে সবকিছু সব সময় আপনার পক্ষে যাবে না। তাই বিষয়গুলো সহজভাবে নেয়া এবং পুরো যাত্রাটা উপভোগ করা জরুরি।'
তিনি যোগ করেন, 'যখন নিজের অর্জন নিয়ে হতাশ হই, তখন আমি ফিরে দেখি কী পেয়েছি। এতে দৃষ্টিভঙ্গি বদলে যায়। আমার হাতে এখনো সময় আছে, তাই চেষ্টা চালিয়ে যাব এবং আরও সাফল্য অর্জনের দিকে তাকিয়ে আছি।'