অভিষেক ম্যাচেই নজরকাড়া পারফরম্যান্স দিয়ে শুরু করেছিলেন রামকৃষ্ণ। ম্যাচের অষ্টম বলে পয়েন্টে দারুণ ডাইভ দিয়ে ক্যাচ নিয়ে প্রতিপক্ষের ওপেনারকে ফেরান তিনি। এরপর বল হাতে নেমেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই তরুণ অলরাউন্ডার।
নিজের দ্বিতীয় ওভারে তিনি প্রতিপক্ষের অন্যতম সেরা ব্যাটার সূর্যকুমার যাদবকে আউট করেন। মাঝারি গতির একটি ছোট লেংথের বল করে তাকে ডিপ পয়েন্টে ক্যাচ দিতে বাধ্য করেন।
২০২৫ সালের বড় নিলামে মহারাষ্ট্রের এই মাঝারি গতির বোলারকে প্রথম দলে নেয় চেন্নাই সুপার কিংস। তখন তার ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি। তবে সে মৌসুমে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।
চলতি মৌসুমে তাকে দলে রেখে দেয় চেন্নাই। অবশেষে শনিবার নিজের প্রথম ম্যাচ খেলার সুযোগ পান রামকৃষ্ণ, যেখানে দলটি প্রতিপক্ষ মুম্বাইকে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় পায়।
এ নিয়ে চেন্নাই দলের চতুর্থ ক্রিকেটার হিসেবে এবারের আসর থেকে ছিটকে গেলেন রামকৃষ্ণ । এর আগে নাথান এলিস, আইয়ুস মাহাত্রে এবং খলিল আহমেদও চোটের কারণে ছিটকে যান। এখনো পর্যন্ত ঘোষের বদলি হিসেবে কাউকে ঘোষণা করেনি দলটি।
বর্তমানে পয়েন্ট তালিকায় ছয় নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস। নয় ম্যাচে চারটি জয় পেয়েছে তারা। তাদের পরবর্তী ম্যাচ ৫ মে, দিল্লিতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে অনুষ্ঠিত হবে।