ছিটকে গেলেন চেন্নাইয়ের আরো এক ক্রিকেটার
অভিষেকের মাত্র একদিন পরই চেন্নাই সুপার কিংসের বোলিং অলরাউন্ডার রামকৃষ্ণ ঘোষ এবারের আসর থেকে ছিটকে গেছেন। ডান পায়ে চোট পাওয়ার কারণে তিনি আর খেলতে পারবেন না বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। গত শনিবার চেন্নাইয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ চলাকালীন এই চোট পান তিনি।