২০২৬ সাল থেকে শুরু হবে ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগ। ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতা। ছয় দলের এই আসরে মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ইউরোপের ছয়টি শহর- গ্লাসগো, আমস্টারডাম, এডিনবার্গ, ডাবলিন, বেলফাস্ট এবং রটারডামে ম্যাচগুলি আয়োজন করা হবে। নতুন এই লিগে দল মালিক হিসেবেও দেখা যাবে গেইলকে, যিনি সংক্ষিপ্ত ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটার হিসেবে পরিচিত।
গেইলকে স্বাগত জানিয়ে অভিষেক বলেছেন, 'ক্রিস গেইলকে এই যাত্রায় স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তার উপস্থিতি ইউরোপিয়ান ক্রিকেটে আলাদা রোমাঞ্চ যোগ করবে। আমরা এই লিগের মাধ্যমে নতুন নতুন প্রতিভা তুলে আনব। দুর্দান্ত সম্ভাবনা রয়েছে এই নতুন প্রতিযোগিতার।'
উচ্ছ্বাস প্রকাশ করেছেন গেইল নিজেও। তিনি বলেছেন, 'ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগ নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে। গোটা বিশ্বে ফ্র্যাঞ্চাইজ়ি লিগ খেলেছি। আমি নিশ্চিত এই লিগটা আলাদা হবে।'
নতুন এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হয়েছেন একাধিক তারকা ক্রিকেট ব্যক্তিত্ব। তাদের মধ্যে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল এবং স্টিভ ওয়াহ। এ ছাড়াও ভবিষ্যতে যুক্ত হতে পারেন রাহুল দ্রাবিড় এবং রবিচন্দ্রন অশ্বিন।
আমস্টারডাম ফ্র্যাঞ্চাইজ়ির সঙ্গেও যুক্ত রয়েছেন স্টিভ ওয়াহ। তার সঙ্গে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন হকি খেলোয়াড় জেমি ডোয়ারা। এছাড়াও নিউজিল্যান্ডের দুই প্রাক্তন ক্রিকেটার নাথান ম্যাককালাম এবং কাইল মিলস এই লিগের সঙ্গে যুক্ত হয়েছেন।