ঈদের আগেই আইফোন বুঝে পেলেন রাজশাহীর চ্যাম্পিয়ন ক্রিকেটাররা

বিপিএল
আইফোন বুঝে নিচ্ছেন জিসান আলম
আইফোন বুঝে নিচ্ছেন জিসান আলম
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বিপিএলের সর্বশেষ আসরের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে শিরোপা জিতেছিল রাজশাহী ওয়ারিয়র্স। এর আগে ২০২০ সালে রাজশাহীর ভিন্ন আরেকটি ফ্র্যাঞ্চাইজি রাজশাহী রয়্যালস বিপিএল জিতেছিল।

এবার দলটির মালিকানায় ছিল নাবিল গ্রুপ। টুর্নামেন্ট জুড়েই বিভিন্ন ম্যাচে জয় স্বরূপ তারা ক্রিকেটারদের বিভিন্ন পরিমাণের বোনাস দিয়েছেন। এরপর শিরোপা জয়ের পর ক্রিকেটার ও ম্যানেজমেন্টের সবাইকে আইফোন উপহার দেয়ার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি।

এবার ঈদ উল ফিতরের আগেই উপহারের সেই আইফোন গ্রহণ করেছেন ক্রিকেটাররা। বিশেষ করে জিসান আলম ও রিপন মন্ডলরা আইফোন গ্রহণ করেছেন ১৯ মার্চ।

ঈদ পালনের জন্য অনেক ক্রিকেটার ঢাকার বাইরে থাকা তারা নিজ হাতে আইফোন গ্রহণ করতে পারেননি। তবে তারা যেকোনো সময় চাইলেই ফোন নিতে পারবেন বলে জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে।

বিশেষ করে প্রথম কোয়ালিফায়ারে হারের পর যেভাবে ঘুরে দাঁড়িয়ে দলটি ফাইনালে জায়গা করে নিয়েছে, সেটিই এই পুরস্কারের মূল কারণ হিসেবে বিবেচনা করা হয়েছে। দলটির মালিকপক্ষ অধিনায়ক শান্তর নেতৃত্ব এবং পুরো দলের লড়াকু মানসিকতায় সন্তুষ্ট হয়ে এই পুরস্কার স্বরূপ আইফোন দিয়েছে।

আরো পড়ুন: