ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেট নিয়ে লম্বা লাফ দিয়েছেন তিনি। বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা দশে আছেন কেবল মেহেদী হাসান মিরাজ। তিনি ৯ নম্বরে অবস্থান করছেন। বর্তমান র্যাঙ্কিংয়ে তিনি নিজের জায়গা ধরে রেখেছেন। পাকিস্তানের বোলারদের মধ্যে দুই ধাপ উন্নতি করে যৌথভাবে ২০তম স্থানে এসেছেন হারিস রউফ।
এদিকে বোলারদের তালিকায় শীর্ষে নিজের জায়গা আরও শক্ত করেছেন রশিদ খান। চলমান ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ বোলিংয়ের পুরষ্কার পেয়েছেন তিনি। ৮ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। তাতেই তার রেটিং পয়েন্ট বেড়ে এখন ৭৪২।
ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও বোলারদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন রশিদ। ওয়ানডেতে ২ নম্বরে আছেন পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ। তার সঙ্গে রশিদের পয়েন্টের পার্থক্য এখন ৮০। তিন নম্বরে আছেন সাউথ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজ। অলরাউন্ডারদের তালিকাতেও উন্নতি রয়েছে রশিদের। তিনি দুই ধাপ উন্নতি করে ৬ নম্বরে উঠে এসেছেন।
ব্যাটারদের তালিকায় উন্নতি করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে ১১০ বলে ১০২ রানের ইনিংস খেলা সেদিকউল্লাহ অতলও। তার সেঞ্চুরিতে ভর করেই জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল হারের স্বাদ দিয়েছে আফগানিস্তান। সেদিকউল্লাহ ১২ ধাপ এগিয়ে এখন ২০ নম্বরে। পাকিস্তানের ব্যাটারদের মধ্যে উন্নতি করেছেন সালমান আলী আঘা। তিনি ১ ধাপ এগিয়ে ১২ নম্বরে।
বেন ডাকেট দুই ধাপ এগিয়েছেন। তার অবস্থান ১৩ নম্বরে। টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার শাই হোপ দুই ধাপ এগিয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন। তার বর্তমান অবস্থান ৯ নম্বরে। শেরফান রাদারফোর্ডও উন্নতি করেছেন। ৬ ধাপ এগিয়ে ক্যারিবিয়ান এই ব্যাটারের অবস্থান ১৮ নম্বরে। বোলারদের র্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়েছেন গুড়াকেশ মোতি। তিনি আছেন ২৬ নম্বরে।