আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সিরিজের সূচি প্রকাশ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ - আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
যুব এশিয়া কাপের আগে নিজেদের প্রস্তুত করতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওমানে হতে যাওয়া সিরিজটি শুরু হবে ১৩ অক্টোবর, শেষ ম্যাচ ২৩ অক্টোবর।

ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে হবে সিরিজের সব ম্যাচ। ১৩ ও ১৫ অক্টোবর প্রথম দুই ম্যাচের পর ১৮, ২০ ও ২৩ অক্টোবর হবে বাকি তিন ম্যাচ। অর্থাৎ প্রায় ১০ দিনের মধ্যে আফগানদের বিপক্ষে পাঁচটি ওয়ানডে খেলবে বাংলাদেশের যুবারা।

বাংলাদেশের জন্য সিরিজটি গুরুত্বপূর্ণ আরও একটি কারণে,ওমানেই নভেম্বরের শুরুতে হওয়ার কথা ২০২৬ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। ফলে এ সিরিজে আফগানিস্তানের বিপক্ষে খেলা ম্যাচগুলো এশিয়া কাপের আগে প্রস্তুতির ভালো সুযোগ করে দেবে।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের যুবাদের লড়াইও হয়েছে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ২০২৫ সালের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে জাওয়াদ আবরার ৯৬ রান করেছিলেন।

এবার তাই আফগানদের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে নিজেদের ব্যাটিং-বোলিং আরও একবার পরখ করার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। বিশেষ করে ওমানের কন্ডিশনে টানা ম্যাচ খেলার অভিজ্ঞতা এশিয়া কাপের প্রস্তুতিতে কাজে আসতে পারে।

আফগানিস্তান এরই মধ্যে তাদের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। সোহাইল খানকে অধিনায়ক করে গড়া দলে রাখা হয়েছে আরও তিনজন রিজার্ভ খেলোয়াড়। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষে ২৭ ও ৩০ অক্টোবর ওমান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে আরও দুটি ম্যাচ খেলবে আফগানরা।

আরো পড়ুন: