বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের স্কোয়াডে নাসির-রুবেল-ইমরুল

ডব্লিউসিএল
বাংলাদেশ চ্যাম্পিয়ন্স
বাংলাদেশ চ্যাম্পিয়ন্স
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল) টুর্নামেন্টে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে খেলবে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। এরই মধ্যে নিশ্চিত হয়েছে দলটির হয়ে কারা কারা খেলবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স।

মাহমুদউল্লাহ রিয়াদের পাশাপাশি এই টুর্নামেন্টে খেলবেন নাসির হোসেন, ইমরুল কায়েস, রনি তালুকদার, ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বির মতো তারকা। পাশাপাশি আছেন রুবেল হোসেন, জিয়া উর রহমান ও এনামুল হক জুনিয়রের নামও।

এই টুর্নামেন্টে খেলার কথা রয়েছে মোহাম্মদ আশরাফুল ও সাবেক আরও কয়েকজন সাবেক ক্রিকেটারের। এই টুর্নামেন্টে আগামী ৩ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের মুখোমুখি হবে বাংলাদেশ। এবারের আসরে বাংলাদেশের দলটির নেতৃত্বেও থাকছেন মাহমুদউল্লাহ।

৫ অক্টোবর বাংলাদেশ মাঠে নামবে ইংল্যান্দের বিপক্ষে। ৭ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ। ১২ অক্টোবর বাংলাদেশ চ্যাম্পিয়ন্স মাঠে নামবে ভারত চ্যাম্পিয়ন্সের বিপক্ষে।

১৪ অক্টোবর বাংলাদেশ গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবে সাউথ আফ্রিকার বিপক্ষে। গত বছর ইংল্যান্ডে বসেছিল ডব্লিউসিএলের সবশেষ আসর। সেখানে শিরোপা ঘরে তুলেছিল সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স।

এবার গত আসরের ছয় দলের সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশ। সব মিলিয়ে অংশগ্রহণকারী দলগুলো হলো- বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। দলগুলোর সাবেক ক্রিকেটাররা নিজেদের দলের হয়ে মাঠে নামবেন।

বাংলাদেশ চ্যাম্পিয়ন্স-

নাসির হোসেন, ইমরুল কায়েস, রনি তালুকদার, ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, জিয়া উর রহমান ও এনামুল হক জুনিয়র।

আরো পড়ুন: