২০২৭ বিশ্বকাপের কোয়ালিফায়ারের দিনক্ষণ প্রকাশ করল আইসিসি

বিশ্বকাপ
আইসিসি
আইসিসি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের সূচি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী বছরের ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্বকাপ বাছাই পর্বের এই লড়াই। সূচি ঘোষণা হলেও এখনও কোনো ভেন্যু তালিকা চূড়ান্ত করেনি বিশ্ব ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা।

আইসিসি গত জুলাইয়ে ২০২৭ বিশ্বকাপের নতুন কাঠামো ঘোষণা করে। সেই কাঠামো অনুযায়ী, ১০ দলের বাছাইপর্বের চ্যাম্পিয়ন সরাসরি ১৪ দলের বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে। বাছাইপর্বে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হওয়া দলগুলো বিশ্বকাপের প্রথম ধাপ ‘সুপার সিরিজে’ খেলবে। সেখান থেকে শীর্ষ দলটি মূল ১২তম দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নেবে।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ আগামী বছরের ৪ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ১০ দলের বাছাইপর্বে খেলবে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের ওয়ানডে র‌্যাঙ্কিং অনুযায়ী স্বাগতিক সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়েকে বাদ দিয়ে সবচেয়ে নিচের অবস্থানে থাকা দুটি পূর্ণ সদস্য দেশ।

এ ছাড়া থাকবে ক্রিকেট বিশ্বকাপ লিগ টুয়ের শীর্ষ চার দল এবং বিশ্বকাপ বাছাই প্লে অফ থেকে উঠে আসা চার দল। বাছাই প্লে অফে অংশ নেবে লিগ টুয়ের নিচের চার দল এবং চ্যালেঞ্জ লিগের চার দল। এই আট দলের প্রতিযোগিতার ফরম্যাট এখনো চূড়ান্ত হয়নি। তবে শীর্ষ চার দল মূল বাছাইপর্বে খেলার সুযোগ পাবে।

অন্যদিকে চ্যালেঞ্জ লিগে থাকবে ১২ দল। দুটি গ্রুপে ভাগ হয়ে প্রতিটি দল তিনটি রাউন্ড রবিন টুর্নামেন্ট খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে মোট চার দল বাছাই প্লে অফে জায়গা করে নেবে। বর্তমানে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান দশম। ৩০ সেপ্টেম্বরের কাট অফে সময়ের আগে তাদের হাতে রয়েছে মাত্র দুটি ওয়ানডে, সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে।

আরো পড়ুন: