আবারও পারভেজ জীবনের ৫ উইকেট, বাংলাদেশের সিরিজ জয়
প্রথম একদিনের ম্যাচে মাত্র ১৬ রান খরচায় ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন পারভেজ হোসেন জীবন। দ্বিতীয় একদিনের ম্যাচে ডানহাতি অফ স্পিনার খরচা করলেন ২৩ রান। আবার পারভেজ জীবনের পাঁচ উইকেট, আবারও ম্যাচসেরা। বাংলাদেশের তরুণ স্পিনারের এমন পারফরম্যান্সের সঙ্গে ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি পেয়েছেনে আহরার আমিন পিয়ান ও দেবাশীষ সরকার। দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ৩ উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।