উইকেট কম পেলেও পিএসএলের পারফরম্যান্স নিয়ে খুশি শরিফুল

পিএসএল
শরিফুল ইসলাম
শরিফুল ইসলাম
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেটার অংশ নিয়েছেন। এর মধ্যে পেশোয়ার জালমিতে খেলেছেন তিন তারকা তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম ও নাহিদ রানা। যদিও তানজিদ কোনো ম্যাচেই একাদশে জায়গা পাননি।

নাহিদ ও শরিফুল পুরো আসর জুড়েই দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। তবে জাতীয় দলের ডাকে পিএসএলের মাঝ পথেই দেশে ফিরতে হয়েছে তাদের। মঙ্গলবার রাতে তারা দেশে ফিরেছেন। তবে দেশে ফেরার আগে পেশোয়ারকে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে দিয়েছেন এই দুই পেসার।

দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে শরিফুল বলেন, 'আলহামদুলিল্লাহ (পারফরম্যান্স নিয়ে)। উইকেট যদিও কম পেয়েছি। উইকেট কপালের উপর নির্ভর করে। পাকিস্তানের আতিথেয়তা দারুণ ছিল।

শরিফুল ৫ ম্যাচে ২ উইকেট নিলেও মিতব্যয়ী বোলিং করেছেন। মুলতানের বিপক্ষে ২৭ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন তিনি। লাহোরের বিপক্ষে ১৭ রান ১ উইকেট নেন শরিফুল। করাচি কিংসের বিপক্ষে ২৩ রানে ১ উইকেট পান এই পেসার। আগের দুই ম্যাচে হায়দরাবাদ কিংসম্যানের বিপক্ষে ২১ ও রাওয়াল পিন্ডিজের বিপক্ষে ৩১ রান খরচা করে উইকেট শূন্য ছিলেন শরিফুল।

নাহিদ প্রায় প্রতিটি ম্যাচে পার্থক্য গড়ে দয়েছেন। মুলতান সুলতান্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ২৪ রান দিয়ে ২ উইকেট শিকার করেন তিনি। অন্যদিকে আগের ম্যাচে লাহোর কালান্দার্সের বিপক্ষে ১৫ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। করাচি কিংসের বিপক্ষে তো রেকর্ডই গড়েন তিনি।

মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে মিতব্যয়ী বোলিংয়ের রেকর্ডে নাম লেখান নাহিদ। এদিকে সব মিলিয়ে ছয় ম্যাচে পাঁচ জয় ও একটি পরিত্যক্ত ম্যাচ থেকে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে পেশোয়ার জালমি। ফলে প্লে অফের পথ অনেকটাই সুগম করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

আরো পড়ুন: