ম্যাককালামের সরে দাঁড়ানোর সময় এসেছে, মতামত ভনের
ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে ব্রেন্ডন ম্যাককালামকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক মাইকেল ভন। সাম্প্রতিক সময়ে টেস্টে ধারাবাহিক ব্যর্থতার পর তিনি মনে করছেন, দলের নেতৃত্ব ও পরিকল্পনায় পরিবর্তন আনার সময় এসেছে। সর্বশেষ দশটি টেস্টে মাত্র দুটি জয় পাওয়ায় ইংল্যান্ডের পারফরম্যান্স নিয়ে কঠোর সমালোচনা করেছেন তিনি।