আচরণবিধি ভঙ্গ করে শাস্তি পেলেন নাহিদা-শারমিন
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি পেয়েছেন নাহিদা আক্তার ও শারমিন সুলতানা। বাংলাদেশের দুই ক্রিকেটারকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। জরিমানার পাশাপাশি নাহিদা ও শারমিনের নামের পাশে একটি করে ডিমেরটি পয়েন্টও যোগ করা হয়েছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।