অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে সৌম্য-জাকের
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন প্রথম টেস্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন প্রথম টেস্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট।
প্রথম ইনিংসের ব্যর্থতা কাটিয়ে হাফ সেঞ্চুরি করলেন আশিকুর রহমান শিবলী। আবারও পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে বাংলাদেশকে পথ দেখালেন জাকের আলী অনিক। তবে ব্যাট হাতে আবারও ব্যর্থ হয়েছেন শাহাদাত হোসেন দিপু, প্রিতম কুমার, ইফতেখার হোসেন ইফতি ও আফিফ হোসেনরা। ব্যাটারদের ব্যর্থতায় দ্বিতীয় চার দিনের ম্যাচে এসে ফলোঅনে পড়তে হয় বাংলাদেশ ইমার্জিং দলকে। যদিও আশিকুর ও জাকেরের হাফ সেঞ্চুরিতে হার বাঁচিয়েছে স্বাগতিকরা। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় চার দিনের ম্যাচও ড্র হয়েছে।
হাফ সেঞ্চুরি নিয়ে দিনের শুরুটা করেছিলেন আন্তুম নাকভি। পরবর্তীতে ম্যাথু ক্যাম্পবেলের পর সেঞ্চুরি পেয়েছেন তিনিও। জিম্বাবুয়ের দুই সেঞ্চুরির জবাবে সেঞ্চুরি পাওয়া হয়নি বাংলাদেশের কারও। জাকের আলী অনিক হাফ সেঞ্চুরি করলেও সেঞ্চুরি পর্যন্ত টানতে পারেননি। টিনো মাপোসা ও ভিনসেন্ট মাসেকেসার দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ ইমার্জিং দলের ব্যাটাররা যেন একেবারে অসহায়। জাকেরের পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ৮ উইকেটে ২০০ রান তুলেছে স্বাগতিকরা। এখনো জিম্বাবুয়ে ‘এ’ দলের চেয়ে ১৫৭ রানে পিছিয়ে বাংলাদেশ।
জাকের আলীর নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তবে সিরিজ জুড়ে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। লিটন দাসের অনুপস্থিতিতে এশিয়া কাপেও দুটি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে দুটি ম্যাচেই হেরেছিলেন।
আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। দারুণ শুরুর পরও রশিদ খানের এক স্পেলে হারের শঙ্কা জাগে বাংলাদেশের। তবে নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন মিলে ৮ বল হাতে রেখেই বাংলাদেশের জয় নিশ্চিত করেন।
এশিয়া কাপে ফাইনালে খেলার সম্ভাবনা তৈরি হলেও খেলতে পারেনি বাংলাদেশ। তবে সেই হতাশা নিয়ে বসে থাকার সুযোগ নেই টাইগারদের। একদিন পরেই মাঠে নেমে পড়তে হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। এবার নতুন শুরুর স্বপ্ন দেখছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী।
গত সোমবার অনুশীলনে নেমে হুট করেই সাইড স্ট্রেইনের চোটে পড়েন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। এরপরের দিন বাংলাদেশ দলের কোনো অনুশীলন ছিল না। ফলে লিটনকে নিয়ে ছিল ধোঁয়াশা। ভারতের বিপক্ষে ম্যাচের আগে গুঞ্জন ভেসে আসে লিটনের খেলা-না খেলা নিয়ে।
ভারতকে হারালে পারলে এশিয়া কাপের ফাইনালে খেলার পথ অনেকটাই নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের। ভারতকে ১৬৮ রানে আটকে রেখেও হারাতে পারেনি টাইগাররা। এই আক্ষেপ নিশ্চিত ভাবেই পোড়াবে বাংলাদেশ দলকে। বৃহস্পতিবারই বাংলাদেশ মাঠে নামছে পাকিস্তানের বিপক্ষে।
এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। হাই ভোল্টেজ ম্যাচের আগে সাইড স্ট্রেইনের চোটে পড়েছেন তিনি। এই ম্যাচে লিটন খেলতে না পারলে জাকের অধিনায়কত্ব করবেন বলে জানিয়েছে বাংলাদেশ দলের একটি সূত্র।
হংকং চায়নার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে এশিয়া কাপের 'এ' গ্রুপে শক্ত অবস্থানে চলে গেছে আফগানিস্তান। সেদিক দিয়ে হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটে ম্যাচ জিতলেও বাংলাদেশকে ১৮ ওভার পর্যন্ত খেলতে হয়েছে। ফলে রান রেটের হিসেবে আফগানিস্তানের চেয়ে পিছিয়ে গেছে বাংলাদেশ।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ইনিংসের শুরুটা ছিল বিভীষিকাময়। প্রথম দুই ওভারেই কোনো রান না তুলে দুই ওপেনারকে হারায় দল, যা বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম দুই ওভারই উইকেট-মেডেন হওয়ার ঘটনা এর আগে মাত্র দুবার দেখা গেছে।
এশিয়া কাপ ২০২৫-এর আগে আত্মবিশ্বাসী মনোভাব নিয়ে কথা বলেছেন বাংলাদেশের ক্রিকেটার জাকের আলী অনিক। দেশ ছাড়ার আগে তিনি স্পষ্ট জানিয়ে দেন, দল শুধুমাত্র অংশগ্রহণ করতে যাচ্ছে না, বরং চোখ রেখেছে শিরোপার দিকেই।