ইংল্যান্ড লায়ন্সের প্রধান কোচ ট্রট
অ্যান্ড্রু ফ্লিনটফের জায়গায় ইংল্যান্ড লায়ন্সের নতুন প্রধান কোচ হিসেবে জনাথন ট্রটকে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কা সফরে ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলটির দায়িত্ব পালন করবেন সাবেক এই ব্যাটার।