শুধু পিসিবি নয়, রিজওয়ান-মাসুদদেরও দায় দিচ্ছেন ডি ভিলিয়ার্স
ইংল্যান্ড সফরে পাকিস্তানের টানা ব্যর্থতা নিয়ে এবার কথা বলেছেন সাউথ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তার মতে, পাকিস্তান দলের ব্যর্থতার পেছনে বোর্ডের অস্থিরতা যেমন দায়ী, তেমনি দায় এড়াতে পারেন না খেলোয়াড়রাও। বিশেষ করে ব্যাটিংয়ে লড়াই করার মানসিকতার অভাব দেখছেন তিনি।