বিসিবির অর্থায়ন স্থগিত চেয়ে আইসিসিকে বুলবুলের চিঠি
আমিনুল ইসলাম বুলবুল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে বাংলাদেশের আর্থিক সহায়তা বন্ধ করার আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে দেশের একাধিক সংবাদমাধ্যম। পাশাপাশি ক্রিকেটের প্রভাবশালী সংবাদমাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে বুলবুল এই সপ্তাহের শুরুতে আইসিসির কাছে ১৪ পৃষ্ঠার একটি চিঠি দিয়েছেন।