পাতিদারকে ভারতের টি-টোয়েন্টি দলে খেলানোর পরামর্শ চোপড়ার
আইপিএলের চলতি আসরে আলো ছড়িয়ে ভারতের ‘এ’ দলে ডাক পেয়েছেন বৈভব সূর্যবংশী। দুনিয়ার সেরা ফ্র্যাঞ্চাইজি লিগে পারফর্ম করে ভারতের জাতীয় দলে খেলেছেন প্রভসিমরান সিং, জিতেশ শর্মা, রিংকু সিংয়ের মতো ক্রিকেটাররা। তবে এখনো কপাল খুলেনি রজত পাতিদারের। গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৩ বলে অপরাজিত ৯৩ রানের ইনিংস খেলার পর পাতিদারকে ভারতের টি-টোয়েন্টি দলে খেলানোর পরামর্শ দিয়েছেন আকাশ চোপড়া।