মনিষ পান্ডের মাঠের উপস্থিতি কোহলির মতোই: হরভজন
বিরাট কোহলির সাথে একই খেলেছেন বয়সভিত্তিক পর্যায়ে। ভারতীয় ক্রিকেটে কোহলির মতই বড় নাম হবার কথা ছিল মনিষ পান্ডের। কিন্তু নানান কারণে জাতীয় দলেই থিতু হতে পারেননি মনিষ। তবে আইপিএলে নিয়মিতই খেলে যাচ্ছেন এই ব্যাটার। নিজের ক্যারিয়ার কোহলির মত অনন্য উচ্চতায় নিয়ে যেতে না পারলেও মাঠে মনিষের উপস্থিতি ও ব্যাটিং কোহলির কথাই মনে করিয়ে দেয় ভারতের কিংবদন্তি অফস্পিনার হরভজন সিংকে।