‘যদি ফিজ থাকে তাহলে লাহোর সবসময় ম্যাচে থাকবে’
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে তিন ম্যাচে ৪ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের তারকা পেসার ওভারপ্রতি দিয়েছেন ৬.৯০ রান। এমন পারফরম্যান্সে মুস্তাফিজের উপর আত্মবিশ্বাস ও ভরসা বেড়েছে লাহোর কালান্দার্সের। ফ্র্যাঞ্চাইজিটির টিম ডিরেক্টর ও কর্ণধার সামিন রানাও সোজাসাপ্টা বললেন, ফিজ যদি বোলিংয়ে থাকে তাহলে লাহোর সবসময়ই ম্যাচে থাকবে।