রাজস্থান রয়্যালস বিক্রির ১৯ হাজার কোটির ভাগ পাচ্ছে ওয়ার্নের পরিবার
সর্বকালের সেরা লেগ স্পিনার ধরা হয় শেন ওয়ার্নকে। তিনি আইপিএলের প্রথম চার মৌসুমে খেলেছিলেন রাজস্থান রয়্যালসের হয়ে। অধিনায়ক হিসেবে প্রথম আসরের দলটিকে শিরোপা এনে দেন এই স্পিন কিংবদন্তি। পাশাপাশি দলটির বিভিন্ন নীতি নির্ধারনী সিদ্ধান্ত নিতেও ভূমিকা রাখতেন তিনি।