পাতিদারকে টি-টোয়েন্টিতে সুযোগ দেয়ার পক্ষে ইরফান
ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ড ম্যানচেস্টারে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের পর ভারতের টি-টোয়েন্টি দলে রজত পাতিদারকে সুযোগ দিতে পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান। তার মতে, ভারতের ব্যাটিং লাইনআপে ভারসাম্য আনতে পাতিদার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।