নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বোমা হামলার হুমকি, যা বলেছে পুলিশ
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বোমা হামলার হুমকি দিয়ে একটি ই-মেইল পাঠানো হয়েছিল। এই বিষয়টি নিশ্চিত করেছে আহমেদাবাদ পুলিশ। ৭ অক্টোবর আহমেদাবাদ স্টেডিয়ামে সাইবার ইউনিটের একটি দল অনুসন্ধানে গিয়েছিল। তারা মেইলটি কোথা থেকে পাঠানো হয়েছিল এবং এর রাউটিং কীভাবে হয়েছে এই বিষয়ে তদন্ত করেছে।