তানজিদের বিদায়ের পর পেশোয়ারে যোগ দিলেন ভিন্স
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমি দলে যুক্ত হয়েছেন ইংল্যান্ডের ব্যাটার জেমস ভিন্স। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি ইতোমধ্যে স্কোয়াডে যোগ দিয়েছেন এবং ম্যাচ খেলার জন্যে প্রস্তুত আছেন।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমি দলে যুক্ত হয়েছেন ইংল্যান্ডের ব্যাটার জেমস ভিন্স। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি ইতোমধ্যে স্কোয়াডে যোগ দিয়েছেন এবং ম্যাচ খেলার জন্যে প্রস্তুত আছেন।
পিএসএলে অভিষেকটা ভালো হয়নি নাহিদ রানার। পেশোয়ার জালমির জার্সিতে ৩ ওভারে ৩০ রান দিয়েছেন তিনি। নিজের প্রথম ম্যাচে উইকেটও নেই এই পেসারের। বাংলাদেশের আরেক পেসার শরিফুল দুই ওভারে ২১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। তবে তাদের বিবর্ণ বোলিংয়ের দিনে ইফতিখার আহমেদের অলরাউন্ড পারফরম্যান্সে হায়দরাবাদ কিংসম্যানকে চার উইকেটে হারিয়েছে পেশোয়ার। আসরে তৃতীয় ম্যাচ খেলে এটি পেশোয়ারের দ্বিতীয় জয়। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয় তাদের।
কদিন আগেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন শরিফুল ইসলাম। পেশাওয়ার জালমির হয়ে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন তারকা পেসার। শরিফুলের পর পিএসএলে দল পেলেন তানজিদ হাসান তামিমও। বাঁহাতি ওপেনারও খেলবেন পেশাওয়ারের হয়ে। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন তানজিদ নিজেই।
প্রথম ৩০ ওয়ানডেতে পাঁচ হাফ সেঞ্চুরি করলেও সেঞ্চুরি পাওয়া হয়নি তানজিদ হাসান তামিমের। ২০২৪ সালে সেঞ্চুরির কাছাকাছি গেলেও তিন অঙ্কের স্বাদ পাওয়া হয়ে উঠেনি বাঁহাতি ওপেনারের। ৩১তম ম্যাচে এসে অবশ্য ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। তানজিদের ব্যাটে অন্তত ২০টা ওয়ানডে সেঞ্চুরি দেখতে চান হান্নান সরকার। তানজিদ আশা দেখালেন আরও বেশি সেঞ্চুরির।
তানজিদের হাসান তামিমের ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরির সঙ্গে তাওহীদ হৃদয়, লিটন দাসদের প্রচেষ্টায় তিনশোর কাছাকাছি পুঁজি পায় বাংলাদেশ। ব্যাটিংয়ের মতো বোলিংয়ের শুরুটাও হয়েছে দুর্দান্ত। তাসকিন আহমেদ ও নাহিদ রানা মিলে পেস আগুনে পুড়িয়ে গুঁড়িয়ে দিলেন পাকিস্তানের টপ অর্ডার। ১৭ রানে ৩ উইকেট হারালেও ভড়কে যায়নি সফরকারীরা। বরং আব্দুল সামাদ, সাদ মাসুদরা মিলে দলকে টানলেন। একশর আগে পাঁচ উইকেট হারানো পাকিস্তানকে ম্যাচে রাখেন সালমান আঘা। দুর্দান্ত ব্যাটিংয়ে পেয়েছেন সেঞ্চুরিও।
মিরপুরের উইকেটে খুব বেশি ঘাসের ছোঁয়া না থাকলেও পাকিস্তানের ব্যাটারদের নাভিশ্বাস তুললেন নাহিদ রানা। গতি, শর্ট ডেলিভারি আবার কখনো সুইংয়ে পরাস্ত করলেন সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ানদের। দুর্দান্ত বোলিংয়ে নিলেন পাঁচ উইকেট। নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ের সঙ্গে মেহেদী হাসান মিরাজের স্পিনে ১১৪ রানে পাকিস্তানকে আটকে দেয় বাংলাদেশ। রান তাড়ায় সাইফ হাসান ফিরলেও তাণ্ডব চালালেন তানজিদ হাসান তামিম। বাঁহাতি ওপেনারকে সঙ্গ দিলেন নাজমুল হোসেন শান্তও। তাদের দুজনের অবিচ্ছিন্ন রানের জুটিতে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে উড়িয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা। ২০১৮ সালের পর এবারই প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে হারাল বাংলাদেশ।
সাইফ হাসানের সঙ্গে ওপেনিং কে, তানজিদ হাসান তামিম নাকি সৌম্য সরকার! এমন প্রশ্নের মাঝেই বিসিএল অল স্টার্সের সঙ্গে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করলেন তানজিদ। পাকিস্তান সিরিজে ওপেনিংয়ের জন্য দাবিটা জানিয়ে রাখলেন বাঁহাতি এই ওপেনার। তানজিদের সঙ্গে রান পেয়েছেন লিটন দাসও। বোলিংয়ে যথারীতি লেগস্পিনে ঝলক দেখিয়েছেন রিশাদ হোসেন। গতিময় বোলিংয়ে নাহিদ রানাও প্রস্তুতিটা সেরেছেন ভালোভাবেই। বিসিএল অল স্টার্সকে ৪০ রানে হারিয়ে পাকিস্তান সিরিজের প্রস্তুতিটা ভালোভাবেই নিলেন মেহেদী হাসান মিরাজরা।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে তেমন ফর্মে নেই তানজিদ হাসান তামিম। ফর্মে না থাকলেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে রাঙাতে চান এই ওপেনার। এ কারণে বিপিএলের মাঝেই নিজের ঘাটতিগুলো নিয়ে কাজ করছেন তিনি।
সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ প্রায় নিয়মিত ওপেনারই বলা চলে তানজিদ হাসান তামিমকে। ব্যাট হাতেও নিয়মিত রান পাচ্ছেন তিনি। তাকে নিয়ে তাই বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ। দ্বিপাক্ষিক সিরিজে নিয়মিত ব্যাট হাসলেও বিশ্বকাপ বা এশিয়া কাপে এখনও ভালো খেলতে পারেননি তিনি।
প্রথম দুই টি-টোয়েন্টিতে উইকেটশূন্য ছিলেন মুস্তাফিজুর রহমান। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ১১ রানে নিয়েছেন ৩ উইকেট। এমন পারফরম্যান্সে আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র্যঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন বাঁহাতি এই পেসার। আগে থেকেই সেরা দশে থাকা মুস্তাফিজ উঠে এসেছেন ৮ নম্বরে। টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে তিনিই সবার উপরে।
টি-টোয়েন্টিতে স্বপ্নের মতো একটি বছর কাটিয়েছেন তানজিদ হাসান তামিম। টি-টোয়েন্টিতে ১ হাজার ২০০ রানের বেশি করেছেন এ বছর। এ ছাড়া ছক্কার হাফ সেঞ্চুরিও পূরণ করে ফেলেছেন বাংলাদেশ দলের এই ওপেনার। তার ব্যাটিং ও ফিল্ডিং নৈপুণ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ।
পল স্টার্লিংয়ের ব্যাটে উড়ন্ত শুরু পেয়েছিল আয়ারল্যান্ড। তবে মুস্তাফিজুর রহমান-রিশাদ হোসেনরা ভয়ঙ্কর হয়ে উঠতে দেয়নি সফরকারীদের। তারা দুজনই পেয়েছেন তিনটি করে উইকেট। বাঁহাতি পেসার শরিফুল ইসলামের শিকার দুইটি। মুস্তাফিজ-শরিফুল ও রিশাদের এমন বোলিংয়ে আয়ারল্যান্ডকে মাত্র ১১৭ রানে আটকে দেয় বাংলাদেশ। সিরিজ জিততে সহজ লক্ষ্য তাড়ায় তানজিদ হাসান তামিমের হাফ সেঞ্চুরির সঙ্গে সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে ৮ উইকেটের জয় পেয়েছে স্বাগতিকরা। প্রথম ম্যাচে হারলেও শেষ দুই টি-টোয়েন্টিতে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছেন লিটন দাসরা।