২০২৭ বিশ্বকাপেও পেস ত্রয়ীকে চায় অস্ট্রেলিয়াকে
অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড— প্রতিপক্ষের ব্যাটারের জন্য অস্ট্রেলিয়ার এমন পেসত্রয়ী যেন এক বিভীষিকার নাম। পুরনো সেই পেসত্রয়ী নিয়েই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে যেতে চায় বর্তমান চ্যাম্পিয়নরা। তবে বেছে বেছে ওয়ানডে সিরিজ খেলায় তাদের নিয়ে সমালোচনা আছে খানিকটা। অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড অবশ্য সমালোচনার কিছু দেখছেন না। বরং অস্ট্রেলিয়ার প্রধান কোচ মনে করেন, কামিন্স, স্টার্ক কিংবা হ্যাজেলউডদের মানুষ ভুল বুঝে।