বাংলাদেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের দল ঘোষণা করল ইংল্যান্ড
২০২৭ নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। আগামী জানুয়ারিতে বাংলাদেশ ও নেপালে বসবে এই আসর। বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে একই দলকে নিয়ে দেশে অনুশীলন ক্যাম্প করবে ইংল্যান্ড। এরপর নভেম্বরে ভারত সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।