বিগ ব্যাশ মাতাবেন আফ্রিদি-রিজওয়ানসহ পাকিস্তানের ৬ ক্রিকেটার
২০২৪-২৫ মৌসুমের বিগ ব্যাশ লিগের (বিবিএল) বিদেশি ক্রিকেটারদের ড্রাফট থেকে দল পেয়েছেন পাকিস্তানের ছয় ক্রিকেটার। প্রথমবার বিবিএলে পুরো মৌসুম খেলার জন্য নাম লেখানো শাহীন শাহ আফ্রিদিকে প্রথম রাউন্ডে দলে নিয়েছে ব্রিসবেন হিট।